সোনা-রুপোর দামে বড় পতন! স্বস্তিতে সাধারণ ক্রেতা
Connect with us

বাজার দর

সোনা-রুপোর দামে বড় পতন! স্বস্তিতে সাধারণ ক্রেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আকাশছোঁয়া দামের পর এবার স্বস্তির খবর। যুদ্ধের বাজারে যখন সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তখন সোমবার সপ্তাহের শুরুতেই বড়সড় পতন দেখল সোনা (Gold) ও রুপোর (Silver) বাজার। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড উচ্চতায় থাকার পর আন্তর্জাতিক বাজারের (International Market) অস্থিরতার জেরে এদিন সোনা ও রুপোর দামে বড় সংশোধন (Correction) লক্ষ্য করা গিয়েছে।

সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ৫.৫৯ শতাংশ বা ৮,০৮৯ টাকা পর্যন্ত কমে দিনের সর্বনিম্ন ১,৩৬,৪০৩ টাকায় নেমে যায়। একইভাবে রুপোর ক্ষেত্রেও দেখা গিয়েছে বিশাল ধস। কেজিতে ১৩,৬০৬ টাকা বা ৬ শতাংশ কমে রুপোর দাম ঠেকেছে ২,১৩,১৬৬ টাকায়। ভারতের পাশাপাশি সিঙ্গাপুর ও কমেক্স (COMEX) বাজারেও সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে কলকাতায় ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ১,২৮,৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪০,০২০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই পতনের নেপথ্যে মূলত তিনটি কারণ রয়েছে। প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভ-সহ কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উচ্চ সুদের হার (Interest Rates) বজায় রাখার ইঙ্গিত। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বাড়ায় মুদ্রাস্ফীতির (Inflation) ঝুঁকি বৃদ্ধি। এবং তৃতীয়ত, শেয়ার বাজারে (Stock Market) হওয়া লোকসান সামাল দিতে বড় বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সোনা বিক্রি বা ‘ফোর্সড সেলিং’ (Forced Selling)। ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে সৃষ্ট অনিশ্চয়তাও বাজারের লিকুইডিটি বা নগদ প্রবাহের ওপর প্রভাব ফেলেছে, যার ফলে নিরাপদ বিনিয়োগ (Safe Haven) হিসেবে পরিচিত এই ধাতুগুলোর দাম হঠাতই নিম্নমুখী।

Advertisement
ads
Continue Reading
Advertisement