দেশের খবর
ভারতে গুগলের এআই হাব চালু, উচ্ছ্বসিত মোদি বললেন “বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ”
ডিজিটাল ডেস্কঃ ভারতের ডিজিটাল অগ্রগতির পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে (Visakhapatnam) গুগলের (Google) এআই হাব (AI Hub) এবং হাইপারস্কেল ডেটা সেন্টার (Hyperscale Data Center) তৈরির কাজ শুরু হয়েছে, যা আগামী দিনে ভারতের প্রযুক্তি পরিকাঠামো (Tech Infrastructure) ও অর্থনীতিতে (Economy) উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
এই প্রকল্পে গুগল এবং আদানি গোষ্ঠী (Adani Group) যৌথভাবে কাজ করছে এবং পরবর্তী পাঁচ বছরে মোট ১৫০০ কোটি মার্কিন ডলার (USD 15 Billion) বিনিয়োগ করবে বলে নিশ্চিত করা হয়েছে। এই বিনিয়োগ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের (Foreign Investment) মধ্যে একটি হতে চলেছে তথ্যপ্রযুক্তি খাতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এক্স (X) হ্যান্ডেলে আনন্দ প্রকাশ করে লিখেছেন—
“অন্ধ্রপ্রদেশের গতিময় শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাবের উদ্বোধনে আনন্দিত। বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ।”
Delighted by the launch of the Google AI Hub in the dynamic city of Visakhapatnam, Andhra Pradesh.
This multi-faceted investment that includes gigawatt-scale data center infrastructure, aligns with our vision to build a Viksit Bharat. It will be a powerful force in… https://t.co/lbjO3OSyMy
— Narendra Modi (@narendramodi) October 14, 2025
কী কী হচ্ছে এই প্রকল্পে?
-
বিশাখাপত্তনমে এক গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার ক্লাস্টার গড়ে তোলা হবে।
-
এটি হবে গুগলের আমেরিকার বাইরের সবচেয়ে বড় এআই হাব।
-
২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে এই প্রকল্প অন্ধ্রপ্রদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
-
বার্ষিক গড় অতিরিক্ত আয় হতে পারে ১০,৫১৮ কোটি টাকা।
-
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বছরে ২ লক্ষ লোকের কর্মসংস্থান (Employment Generation) হবে।
চুক্তি স্বাক্ষরের পর…
দিল্লিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw), অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu) এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ (Nara Lokesh)।
গুগলের ক্লাউড সিইও থমাস কুরিয়ান (Thomas Kurian) জানান,
“আমরা আমেরিকার বাইরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছি। ভবিষ্যতে এই ডেটা সেন্টার কয়েক গিগাওয়াটে পৌঁছবে।”
বিশেষজ্ঞদের মতে, ভারতকে প্রযুক্তি ক্ষেত্রে এআই পরিষেবায় (AI Services) বিশ্ব মানচিত্রে এগিয়ে রাখতে এই প্রকল্প একটি মোড় ঘোরানো পদক্ষেপ।
