প্রাক্তন সচিবের স্ত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী
Connect with us

প্রতারণা

প্রাক্তন সচিবের স্ত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবার আইনি জটিলতায় জড়ালেন। তাঁর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী (Suman Raychaudhury) এবং সচিবের স্ত্রী মিঠুন ও তাঁর ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের (Biman Sarkar) বিরুদ্ধে প্রতারণা (Fraud) এবং আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন। চিৎপুর থানায় (Chitpur Police Station) দু’জনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ অনুযায়ী, সুমনের দাবি, মিঠুন এবং তাঁর আইনজীবী তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডিজাইনের (Interior Decoration) দায়িত্ব দেন। প্রথম পর্যায়ের কাজের টাকা পেলেও, পরে অতিরিক্ত কাজ করতে বলা হয় যার কোনও লিখিত চুক্তি ছিল না। এই অতিরিক্ত কাজ শেষ করতে গিয়ে সুমন ও তাঁর স্ত্রীকে বিপাকে পড়তে হয়। স্ত্রীর গয়না বন্ধক রেখে শেষ করা হয় প্রকল্পটি। তাঁদের দাবি, এই কাজ বাবদ প্রায় ৩৫ লক্ষ টাকা পাওনা থাকলেও, তা দেওয়া হয়নি।

আরও পড়ুনঃবার্লিনে বিয়ে, নয়াদিল্লিতে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর জমকালো রিসেপশন 

অভিযোগ, টাকা চাইতে গেলে সুমনের স্ত্রীকে অপমানিত হতে হয়। এরপরেই তাঁরা পুলিশের শরণাপন্ন হন। জানা গিয়েছে, সুমনের স্ত্রী শিয়ালদহ আদালতে এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই তদন্তের পরবর্তী ধাপ ঠিক করবে পুলিশ।

Advertisement
ads

এদিকে, পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ খারিজের আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের (Justice Joy Sengupta) এজলাসে বুধবার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

এই মামলার রায় কোন দিকে যায়, তা এখন সকলের নজরে।

Continue Reading
Advertisement