উদয়নকে ‘ঘরে ঢুকিয়ে’ রাখার হুঁশিয়ারি অর্জুনের, কুকুরের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ উদয়নের
Connect with us

ভাইরাল খবর

উদয়নকে ‘ঘরে ঢুকিয়ে’ রাখার হুঁশিয়ারি অর্জুনের, কুকুরের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ উদয়নের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত রাজনৈতিক বাকযুদ্ধ উত্তরবঙ্গে। কোচবিহার থেকে আসাম সীমান্ত, সর্বত্রই তৃণমূল-বিজেপি নেতাদের মুখোমুখি বয়ান চলছে। বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) এবার সরাসরি তৃণমূল মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) নিশানা করে বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি ওকে ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করব। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মারার পরিকল্পনা কীভাবে হয়, সেটা আমি ওকে বুঝিয়ে দেব।”

আরও পড়ুনঃ প্রাক্তন সচিবের স্ত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী

অর্জুনের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি উদয়ন গুহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোঁ ভোঁ করা গাড়ি রাস্তা দিয়ে গেলে যেমন কুকুর রাস্তার ধারে চেঁচায়, অর্জুন সিং ঠিক সেইরকমই। যিনি পার্থ ভৌমিকের (Partha Bhowmick) ভয়ে জামা-প্যান্ট ভিজিয়ে ফেলেন, তিনি আবার কোচবিহারে এসে আমাকে বাড়ি ঢোকাবেন?”

উদয়ন গুহ আরও যোগ করেন, “হাতি-ঘোড়া সব গেল, এখন জল কতটা বলছে অর্জুন সিং, সেটাই শুনছি!” দু’পক্ষের এই বিবৃতি উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement