তৃণমূলে যোগ প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরের
Connect with us

রাজনীতি

তৃণমূলে যোগ প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দনগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। পূর্ব বর্ধমানের কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চেই তিনি শাসক দলে যোগ দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আর সেকারণেই এই আই পি এস অফিসার কর্মজীবন থেকে পদত্যাগ করে শাসক দলে নাম লেখালেন। উল্লেখ্য ২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবীর সাহিত্যচর্চার দুষ্কৃতী দমনেও তুখোর ছিলেন। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন হুমায়ুন। একাধিক বাহুবলীকেও জব্দ করেছেন দুঁদে পুলিশ অফিসার। মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকার সময়ে একটি মামলা নিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন। এমনকি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রাক্তন এই পুলিশকর্তাকে বদলি করা হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর ) পদে। সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (প্রশাসন) পদে যোগ দেন তিনি। এরপর চন্দননগরের পুলিশ কমিশনার হিসাবে যোগ দেন। তবে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় উপন্যাস লেখেন এই প্রাক্তন আইপিএস অফিসার।

Continue Reading
Advertisement