২৩০ টি আসনে রফা বাম কংগ্রেসের
Connect with us

রাজনীতি

২৩০ টি আসনে রফা বাম কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অনেকটা পথ এগিয়ে গেল বাম কংগ্রেস৷ এখনও পর্যন্ত ২৩০ টি আসনে বাম কংগ্রেসের মধ্যে রফা চূড়ান্ত বলে দাবি করেছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলকাতায় কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বাকি আসন গুলির রফা সূত্র চলতি মাসের মাঝামাঝিতেই সম্পন্ন হয়ে যাবে।

তবে নির্বাচনের আসন সমঝোতা নিয়ে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিঠির প্রাপ্তি স্বীকার করে বিমান বসু জানিয়েছেন, বাম-কংগ্রেস জোটের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, আসন রফা নিয়ে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে। প্রতিটি আসন ধরে ধরে এখন বিশ্লেষণ চলছে। উল্লেখ্য সাধারণ মানুষের মধ্যে নিজেদের বিজেপি ও তৃণমূলের বিকল্প তুলে ধরতে ও গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘ লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিলি থেকে শ্রমজীবী ক্যান্টিন চালু সহ রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি চালিয়ে গেছে বামেরা। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বও বিভিন্ন জেলায় মহামারির সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এবারে ভোট ভাগাভাগি রুখতে আগে থেকেই আসন সমঝোতা নিয়ে সতর্ক দুই দলের নেতৃত্ব৷

Continue Reading
Advertisement