দেশ
সেরাম ইনস্টিটিউটে আগুন, করোনা টিকা নিরাপদ কি না উঠছে প্রশ্ন
নিউজ ডেস্ক , ২১ জানুয়ারী : করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা পুনের সেরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। সূত্রের খবর টিকা তৈরির ল্যাবরেটরি এবং মজুতের গুদামঘর সুরক্ষিত রয়েছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে দমকল বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে মহারাষ্ট্রের পুণেতে অবস্থিত করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের এক নম্বর গেটের কাছে৷ মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে ওঠে৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। সূত্রের খবর যেখানে করোনার টিকা প্রস্তুত করা হয় সেই ল্যাবরেটরি এবং গুদামঘর সুরক্ষিত রয়েছে। আগুনের যেভাবে তীব্রতা দেখা দিয়েছে তাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।
