তৃণমূল নেতা বিধায়করা করোনা টিকা পাওয়ায় বিতর্ক
Connect with us

রাজ্যের খবর

তৃণমূল নেতা বিধায়করা করোনা টিকা পাওয়ায় বিতর্ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ জানুয়ারী : ১৬ ই জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি ৷ এই কর্মসূচি উপলক্ষ্যে প্রথম দফায় করোনার বিরুদ্ধে লড়াই করেছেন মূলত চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী সহ অন্যান্য ফ্রন্ট লাইনাররাই প্রথম পর্যায়ে টিকা পাবেন বলে জানিয়েছিল কেন্দ্র।

সেইমতো শনিবার এই করোনা ভ্যাকসিন অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রাজ্যগুলিতে কেন্দ্রের তরফে করোনা ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হয়। শনিবার করোনা টিকা কর্মসূচি শুরু হলে দেখা যায় প্রথম দফায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও উত্তর ২৪ পরগণার বাগদার বিডিও জ্যোতিপ্রকাশ হালদার করোনার টিকা নেন। আর এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রথম দফায় শুধুমাত্র সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার কথা থাকলেও কিভাবে রাজনৈতিক নেতা এবং আমলা ভ্যাকসিন পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও উত্তরবঙ্গের আলিপুরপুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম টিকা প্রদানের তালিকায় উপরের দিকে থাকলেও, পরে তিনি টিকা নেননি। স্বাস্থ্যকর্মীদের পরিবর্তে তৃণমূলের নেতা-বিধায়করা টিকা নেওয়ায় শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা ৷

Continue Reading
Advertisement