নেতাজীকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে আজাদ হিন্দ ফৌজ নামকরণের পরিকল্পনা কেন্দ্রের
Connect with us

দেশ

নেতাজীকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে আজাদ হিন্দ ফৌজ নামকরণের পরিকল্পনা কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ জানুয়ারী : নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে হতে পারে নেতাজি মেমোরিয়াল। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতেই এমন ভাবনা মোদী সরকারের।

নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন কলকাতা জাতীয় গ্রন্থাগার এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুটো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু’টি অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেখানেই কলকাতার ঐতিহ্যশালী ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যোগ হতে পারে আজাদ হিন্দ ফৌজের নামও। এর আগে হাওড়া–কালকা মেলের নাম বদল করেছে ভারতীয় রেল। এই ঐতিহাসিক ট্রেনের নতুন নাম নেতাজি এক্সপ্রেস। অন্যদিকে নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। নেতাজির জন্ম-সময় দুপুর সওয়া ১২:১৫ শঙ্খ, উলুধ্বনি অথবা আজানের মধ্য দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য রাজ্যেবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় ১২টা বেজে ১৫ মিনিট হলেই সারা রাজ্যে সাইরেন বেজে উঠবে। শুরু হবে বর্ণাঢ্য মিছিল।

Continue Reading
Advertisement