আধার না থাকলেও মিলবে করোনা চিকিৎসার পরিষেবা। বিবৃতি প্রকাশ করল UIDAI
Connect with us

দেশ

আধার না থাকলেও মিলবে করোনা চিকিৎসার পরিষেবা। বিবৃতি প্রকাশ করল UIDAI

Dipa Chakraborty

Published

on

 নিউজ ডেস্ক, ১৬ মে :  করোনা চিকিৎসার পরিষেবা বা করোনা রোধক টিকার জন্যে আর বাধ্যতামূলক না আধার কার্ড, এমনই বিবৃতি প্রকাশ করল আধার প্রদানকারী কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI)।

ইউআউডিএআই এর তরফে জানানো হয়েছে, “কোনও প্রয়োজনীয় পরিষেবা অস্বীকার করার অজুহাত হিসাবে আধারকে অপব্যবহার করা উচিত নয়। আধারের জন্য একটি সুপ্রতিষ্ঠিত ব্যতিক্রম হ্যান্ডলিং মেকানিজম (ইএইচএম) রয়েছে এবং আধারের অভাবে সুবিধা এবং পরিষেবাদির সরবরাহ নিশ্চিত করার জন্য এটি অনুসরণ করা উচিত। কোনও ব্যক্তি যদি আধার না রাখেন তবে আধার আইন অনুযায়ী তাকে প্রয়োজনীয় পরিষেবাগুলি থেকে বঞ্চিত করা যাবে না।”
উল্লেখ্য, আধার না থাকায় হাসপাতালে ভর্তির মতো অত্যাবশ্যক পরিষেবা দিতে অস্বীকার করা হয়েছে, এমন খবরও উঠে এসেছে। এরই প্রেক্ষাপটে ইউআইডিএআই জানিয়েছে, আধার না থাকার কারণে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।কোনও ক্ষেত্রে পরিষেবা ও সুবিধা থেকে বঞ্চিত করা হলে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছ আধার প্রদানকারী সংস্থা।ভ্যাকসিন পেতে ও চিকিৎসা ক্ষেত্রে পরিচয় পত্রের প্রয়োজন হলে, সেক্ষেত্রে আধার নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পার্মান্যন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান), পেনশন পাসবুক, পাসপোর্ট, এনপিআর স্মার্ট কার্ড এবং ভোটার আইডি নথিভুক্ত করা যেতে পারে। এমনকি “আরোগ্য সেতু” অ্যাপে রেজিস্টারের ক্ষেত্রেও এই পরিচয়পত্র গুলি কার্যকর।উল্লেখ্য, দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই পাশাপাশি বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে যাতে কেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেকারণেই এই বিবৃতি প্রকাশ করল কেন্দ্র।