ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Connect with us

বিশ্বের খবর

ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর মস্কো সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় ভারতে আসার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্র্রধানমন্ত্রী মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে খুব শীঘ্রই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার রাশিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ছে রাশিয়া। তারপর এই প্রথম ভারত সফরে আসছেন পুতিন।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছেন যে, পুতিন ভারতে যাবেন। সেই পরিকল্পনাও শুরু হয়েছে ইতিমধ্যে। তবে ঠিক কবে আসবেন? কখন আসবেন? সেই সম্পর্কে এখনও জানা যায়নি।

আরও পড়ুন – লন্ডনের বাতাসে আরজি কর উত্তাপ চড়তে পারে! ব্যাকফুটে নেই মমতাও

Advertisement
ads

বিদেশমন্ত্রী লাভরভের কথায়, পুতিন খুব শীঘ্রই ভারতে যাবেন। সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন। ভারতের প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছিলেন। এবার আমাদের পালা ভারতে যাওয়ার।

আশা করা যাচ্ছে, দুই দেশের নেতা তথা মোদী ও পুতিন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলবেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাও নিয়ে আলোচনা হতে পারে বলে। গোটা বিশ্বের জলবায়ু, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কীভাব আরও উন্নত করা যায়, সেই প্রসঙ্গে বৈঠকে বসতে পারেন মোদী-পুতিন।

আরও পড়ুন – রোডসাইড ফ্লেভার এবার আপনার রান্নাঘরে— চিকেন কাটি রোল স্পেশাল

Advertisement
ads
Continue Reading
Advertisement