করোনা আবহে ভোট! ভোটকর্মীদের দ্রুত টিকাকরণের নির্দেশ কমিশনের
Connect with us

দেশ

করোনা আবহে ভোট! ভোটকর্মীদের দ্রুত টিকাকরণের নির্দেশ কমিশনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ ফেব্রুয়ারি : সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে ভোট কর্মীদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশন। ভোট কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য উভয়কেই নির্দেশ দিয়েছে কমিশন।

পাশাপাশি ভোটকর্মীদের দ্রুত টীকাকরণের কাজ শুরু এবং শেষ করতে কেন্দ্র, রাজ্য সরকারকে বলেছে তারা। রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই নির্দেশ পাওয়ার পরই স্বাস্থ্য ভবন থেকে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে দ্রুত ভোট কর্মীদের তালিকা চাওয়া হয়েছে। উল্লেখ্য রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোট কর্মীদের জন্য প্রয়োজনীয় মাস্ক-স্যানিটাইজার সহ করোনা প্রতিরোধ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে। তবে নির্বাচনের সময় যাতে ভোট কর্মীরা কোনোভাবেই সংক্রমিত না হয় সেদিকে নজর দেখে তাই ভোট কর্মীদের টিকা দানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সরকারকে। কারণ করোনা আবহে ভোট হতে চলায় ভোট কর্মীরা যাতে সংক্রমিত না হন তা দেখার দায়িত্ব কার্যত কমিশনেরই। বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গোটা দেশে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৮১ জন করোনা সংক্রমিত হয়েছে। ১০১ জনের মৃত্যু হয়েছে। তাই আগে থেকেই তটস্থ কমিশন।