ভাইরাল খবর
ঘাটালের ছেলে দেবের আবেগ! দিদি কথা রেখেছেন, ঘাটালবাসীর স্বপ্ন সত্যি হলো
ডিজিটাল ডেস্কঃ ঘাটালের ছেলে (Ghatal) ও সাংসদ দেব (DEV) বুধবার আবেগে ভাসলেন, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সিঙ্গুর (Singur) সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) উদ্বোধন করলেন। বছরের পর বছর বন্যা ও জলযন্ত্রণার (Flood & Waterlogging) সমাধান হিসেবে প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১,৫০০ কোটি টাকা, যা রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাস্তবায়িত হয়েছে। কেন্দ্র (Centre) সাহায্য না দেওয়ার পরেও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, কেশপুর, ডেবরা এবং পাঁশকুড়া সহ পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের মোট প্রায় ১০ লক্ষ মানুষ বন্যা ও জলযন্ত্রণা থেকে মুক্ত হবেন। দেব বলেন, “দিদি কথা রেখেছেন, ঘাটালবাসী আর প্লাবনের (Flood) শিকার হবেন না। আজ আমার গর্বের দিন।” তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটালের মানুষ বছরের পর বছর জলযন্ত্রণার শিকার। এই মাস্টার প্ল্যান তাদের স্থায়ী সমাধান দেবে।” রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি (Gramin) প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিতরণও হয়েছে। ১০৭৭টি নতুন প্রকল্প উদ্বোধন ও ৬১৬টির শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে।
