Connect with us

রাজনীতি

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির আক্রমণের জবাবে সরব দেব, বললেন ‘গাল খেতে হবে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-কে ঘিরে দিলীপ ঘোষের অভিযোগের পালটা জবাব, মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। প্রতি বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল। হাঁটু থেকে কোমর জল— অন্তত ৩-৪ মাস জলে ডুবে থাকেন সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুর্ভোগ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) সম্প্রতি দেবকে আক্রমণ করে বলেন, “মানুষকে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে শুধু ধোঁকা দেওয়া হচ্ছে।”

এই অভিযোগের জবাবেই সম্প্রতি সংবাদমাধ্যম The Wall-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেব স্পষ্ট ভাষায় বলেন, “যতদিন না কাজ হচ্ছে, ততদিন গাল খেতে হবে। কিন্তু কাজ একেবারেই হয়নি— এটা ঠিক নয়।” তিনি জানান, বহু পরিশ্রম করে তিনি এই প্রকল্পের অনুমোদন আদায় করেছেন। তাঁর কথায়, “আমি তো একমাত্র সাংসদ ছিলাম না ঘাটালে। আমার আগেও বড় বড় নেতারা ছিলেন, কিন্তু কেউ প্রকল্পটা মন্ত্রীসভায় তুলতে পারেননি।”

আরও পড়ুনঃ ফের ছাত্র আন্দোলনে জর্জরিত ঢাকা, পুলিশের হামলায় আহত বহু, সচিবালয় অবরুদ্ধ

সাংসদ দেবের দাবি, এই প্রকল্পের মোট বরাদ্দ ২০০০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ৭০০ কোটি টাকার অনুমোদন মিলেছে। তিনি বলেন, “আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবার ফিরিয়ে আনা হয়— দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে চেয়েছিলেন। আমি শর্ত দিয়েছিলাম, তাতেও হ্যাঁ বলেন তিনি।”

Advertisement
ads

বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবির পালটা জবাবে দেব বলেন, “আমাকে ব্ল্যাকমেল করে কেউ রাজনীতি করাচ্ছে— এ সব ট্রোল শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে কাজ তো শুরু হয়েছে। আর পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণও হয়ে যাবে বলে আশাবাদী।”

দেবের বক্তব্যে স্পষ্ট, এই প্রকল্প সফল হলে ঘাটালের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা অনেকটাই লাঘব হবে। আর তিনিও অন্তত বলতে পারবেন— “কিছু তো করে গেলাম…” (Dev)।

Continue Reading
Advertisement