সিঙ্গুরে মমতার সভা, সঙ্গে দেব! ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হতে পারে আজ
Connect with us

ভাইরাল খবর

সিঙ্গুরে মমতার সভা, সঙ্গে দেব! ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হতে পারে আজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিঙ্গুর (Singur) থেকে বড় বার্তার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার অর্থাৎ, আজ দুপুর ১টায় ইন্দ্রখালি মাঠে জনসভা করবেন তিনি। সূত্রের খবর, সেখান থেকেই বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন ঘাটালের সাংসদ দেব (Dev) এবং রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiyan)। ঘাটাল থেকে ভার্চুয়ালি (Virtual) যুক্ত থাকবেন জনপ্রতিনিধিরা। 

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি। বর্ষা এলেই ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা (Flood) নিত্যসঙ্গী। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১০ লক্ষ মানুষ জল-যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ভবিষ্যতে আরও অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

এদিন সিঙ্গুর থেকেই কৃষকদের আধুনিক যন্ত্র (Modern Equipment) ও পাট্টা প্রদান কর্মসূচি চলবে। পাশাপাশি বহু উন্নয়ন প্রকল্পের (Development Project) শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে জল্পনা, সভা শেষে দিল্লি (Delhi) সফরে  যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিঙ্গুর সভার পর মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

Advertisement
ads