ঘাটাল মাস্টার প্ল্যানে আর দেরি নয়, দ্রুত সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার
Connect with us

রাজনীতি

ঘাটাল মাস্টার প্ল্যানে আর দেরি নয়, দ্রুত সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী তিন বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হবে। জমি সমস্যার সমাধান সম্পর্কেও তিনি স্পষ্ট নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Project) নিয়ে জমি সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। যদি কোথাও সমস্যা হয়, তবে প্রয়োজনে বিকল্প রুট ঠিক করুন। কোনওভাবেই মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হবে না। প্রকল্পে কারও ক্ষতি করতে দেব না।”

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই মাস্টার প্ল্যানে (Master Plan) নদী খনন, বাঁধ নির্মাণ, খাল সম্প্রসারণ, কৃত্রিম নদী তৈরির মতো একাধিক কাজ করা হবে।

আরও পড়ুনঃ বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

Advertisement
ads

প্রসঙ্গত, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমছিল এলাকাবাসীর। টানা বৃষ্টিতে প্রতি বছর জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল ও সংলগ্ন অঞ্চল। স্থানীয় সাংসদ দেব (Dev) প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় উদাসীনতার কথা তুলে ধরেছিলেন।

বিরোধীরা বারবার কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও দেব জানিয়ে ছিলেন, বহুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হলেও কোনও সদর্থক সাড়া মেলেনি। অবশেষে রাজ্য সরকার নিজেই এই দায়িত্ব গ্রহণ করে প্রকল্প এগিয়ে নিয়ে চলেছে।

উল্লেখযোগ্য, ঘাটাল মাস্টার প্ল্যান প্রথম শুরু হয়েছিল ১৯৮৩ সালে প্রভাস রায়ের (Prabhas Roy) হাত ধরে। তবে দীর্ঘ সময় ধরে সেই কাজ বন্ধ ছিল। বর্তমানে রাজ্য সরকার পুরোদমে কাজ শুরু করেছে এবং তিন বছরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য স্থির করেছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন ঘাটালের বাসিন্দারা।

Advertisement
ads
Continue Reading
Advertisement