এসআইআর নোটিসের আতঙ্ক! সৌদিতে চরম সিদ্ধান্ত বাংলার পরিযায়ী শ্রমিকের
Connect with us

ভাইরাল খবর

এসআইআর নোটিসের আতঙ্ক! সৌদিতে চরম সিদ্ধান্ত বাংলার পরিযায়ী শ্রমিকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাড়িতে এসআইআর (SIR Hearing) নোটিস আসার খবর শুনেই আতঙ্কে ভেঙে পড়েছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) কান্দির (Kandi) এক পরিযায়ী শ্রমিক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই প্রাণ কাড়ল বলে অভিযোগ পরিবারের। মৃতের নাম ইব্রাহিম শেখ (Ibrahim Sheikh)। কর্মসূত্রে তিনি সৌদি আরবে (Saudi Arabia) ছিলেন।

মঙ্গলবার কান্দি ব্লকের এসআইআর হেয়ারিং ক্যাম্পে (Hearing Camp) প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছিলেন তাঁর স্ত্রী রেকশোনা বিবি (Rekshona Bibi)। লাইনে দাঁড়িয়ে থাকাকালীনই ফোনে আসে ভয়াবহ খবর—কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইব্রাহিম। খবর পেয়েই শুনানি কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন রেকশোনা।

পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকার (Voter List) সঙ্গে বাবার নামের মিসম্যাচের কারণে ইব্রাহিমকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সেই নোটিস পাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন।

ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার (Apurba Sarkar)। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে হিয়ারিংয়ের নামে আতঙ্কিত করা হচ্ছে। মৃত ইব্রাহিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর দেহ (Mortal Remains) সৌদি আরব থেকে দেশে ফেরানোর বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement