দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উপস্থিতি
Connect with us

ভাইরাল খবর

দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উপস্থিতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster) বিধ্বস্ত মিরিকে পৌঁছালেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সাময়িক বিরতির পর ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে মঙ্গলবার দুপুরে মিরিক এলাকায় উপস্থিত হন তিনি। মুখ্যমন্ত্রী কখনও পায়ে হেঁটে (On Foot), কখনও গাড়িতে চেপে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো।

মিরিকের ধসে (Landslide) বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি দেখা করেন ‘দিদি’। ঘরে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন, কষ্টের কথা শোনেন। আশ্বাস দেন, রাজ্য সরকার (State Government) তাঁদের পাশে রয়েছে। তিনি বলেন, “এই দুঃসময়ে আমি আপনাদের সাথেই আছি।”

গত শনিবার ও রবিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ভুটানের জলবাহিত স্রোতের কারণে সৃষ্টি হয় বিপর্যয় (Disaster)। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক অঞ্চল। রাস্তা ধসে পড়ে, বহু ঘরবাড়ি ভেঙে যায়, এবং একটি পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী মিরিকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পরিস্থিতি। পরে স্থানীয় একটি ত্রাণ শিবিরে (Relief Camp) গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী (Relief Materials) তুলে দেন। পড়ুয়াদের (Students) হাতে খাতা (Notebook), পেনসিল (Pencil) এবং ছোটদের জন্য টেডি বিয়ার (Teddy Bear) তুলে দেন নিজ হাতে।

উল্লেখ্য, রবিবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটার একাধিক সেতু (Bridge), রাস্তা এবং নদীবাঁধ (River Embankment) পরিদর্শন করেন তিনি। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য (Financial Aid) ও চাকরির নিয়োগপত্র (Job Appointment Letter) তুলে দেন।

এই দুর্যোগে সরকার যে সাধারণ মানুষের পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর তা আরও একবার প্রমাণ করল।

Advertisement
ads
Continue Reading
Advertisement