উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সফরসূচিতে বদল, আজ মিরিক যাচ্ছেন না
Connect with us

রাজ্যের খবর

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সফরসূচিতে বদল, আজ মিরিক যাচ্ছেন না

উত্তরবঙ্গে বিপর্যয় পরিদর্শনে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মিরিক সফর বাতিল। শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন এনে আজ কার্শিয়ংয়ে প্রশাসনিক বৈঠক করছেন তিনি। বুধবার দার্জিলিং থেকে দুই জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হওয়ার কথা।

Dipa Chakraborty

Published

on

উত্তরবঙ্গের (North Bengal) বিপর্যস্ত এলাকা পরিদর্শন এবং পুনর্গঠনের কাজ (Reconstruction Work) খতিয়ে দেখতে কয়েকদিনের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দিনভর তিনি নাগরাকাটা (Nagrakata) এলাকার একাধিক ক্ষতিগ্রস্ত জায়গা, সেতু (Bridge), নদীবাঁধ (River Embankment) ও ত্রাণশিবির (Relief Camp) ঘুরে দেখেন। রাতে যান কার্শিয়ংয়ে (Kurseong)।

তাঁর মূলত মঙ্গলবার মিরিক (Mirik) যাওয়ার কথা ছিল, তবে সূত্রের খবর অনুযায়ী শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। আজ মুখ্যমন্ত্রী মিরিক যাচ্ছেন না। তার পরিবর্তে কার্শিয়ংয়ের জোড়বাংলো (Jorbangla) বিডিও অফিসে (BDO Office) পর্যালোচনা বৈঠক (Review Meeting) করবেন।

এদিন রাতেই তিনি দার্জিলিং (Darjeeling) রওনা দিতে পারেন। সেখানে রিচমন্ড হিল (Richmond Hill) এলাকায় দুই জেলার প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। জিটিএ (GTA) কর্তৃপক্ষের কাছ থেকে সাম্প্রতিক বিপর্যয়ে হওয়া ক্ষয়ক্ষতির রিপোর্ট (Damage Report) নেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের (Alipurduar) হাসিমারা (Hasimara) থেকে সুভাষিণী চা বাগানে (Subhashini Tea Garden) গিয়ে জনসংযোগ (Public Interaction) করেন। এই চা বাগানটি সাম্প্রতিক হড়পা বানে (Flash Flood) সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

Advertisement
ads

এরপর সোমবার দিনভর মুখ্যমন্ত্রী নাগরাকাটার একাধিক সেতু, রাস্তা এবং নদীবাঁধ পরিদর্শন করেন। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য (Financial Aid) ও চাকরির নিয়োগপত্র (Appointment Letter) তুলে দেন।

নিজের সফরসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার কার্শিয়ং থেকে ঘুম (Ghoom) হয়ে মিরিক যাবেন। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বদল হয়েছে। এখন জানা গেছে, মুখ্যমন্ত্রী মিরিক নয়, কার্শিয়ংয়ের বিডিও অফিস থেকেই পর্যালোচনা বৈঠক করবেন।

এছাড়া আজ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের (Bhawanipur) বিজয়া সম্মিলনী (Bijaya Sammilani) অনুষ্ঠানে ভারচুয়ালি (Virtually) যোগ দেওয়ার কথা। আলিপুরের (Alipore) ধন্যধান্যে প্রেক্ষাগৃহে (Dhanya Dhanye Auditorium) হবে সেই অনুষ্ঠান।

বুধবার দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে দার্জিলিং ও কালিম্পং (Kalimpong) জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। জিটিএ চেয়ারম্যান অনীত থাপা (Anit Thapa) ইতিমধ্যেই পাহাড়ের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করেছেন বলে সূত্রে জানা গেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement