তিনদিন পর শীতলকুচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন মৃতদের পরিবরের সদস্যদের সাথে
Connect with us

রাজ্যের খবর

তিনদিন পর শীতলকুচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন মৃতদের পরিবরের সদস্যদের সাথে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ এপ্রিল : বুধবার কোচবিহারের শীতলকুচির গুলিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গ দেখা করলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি এই ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। এদিন বেলা ১১ টা নাগাদ মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে পৌছে যান তৃণমূল নেত্রী। সেখানে হাজির ছিলেন শীতলকুচির ১২৬ নম্বর বুথে নিহত চারজনের পরিবারের সদস্যরা। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। খোঁজখবর নেন পরিবারের প্রত্যেকের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষমতায় এলে নিজে এই ঘটনার তদন্ত করাব। যাঁরা প্রকৃত দোষী তাদের শাস্তি হবে।” পাশাপাশি তৃণমূল ক্ষমতায় এলে পরিবারের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন তিনি। ইতিপূর্বে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিন তাঁর আক্ষেপ, “আমি আরও আগে আসতেচেয়েছিলাম। কিন্তু কমিশনের নিষেধাজ্ঞা থাকায় আমি আসতে পারেনি।” রাজ্যের মন্ত্রীদের এলাকায় পাঁচটি শহিদ বেদী তৈরির নির্দেশ দেন। জানান, ভোট মিটলে তিনি নিজে এসে ওই বেদীর উদ্বোধন করবেন। উল্লেখ্য কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর পরিস্থিতি যাতে জটিল না হয়ে ওঠে সে কারণে ৭২ ঘন্টা রাজনৈতিক ব্যক্তিত্বদের জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। অবশেষে তিনদিন পর মুখ্যমন্ত্রী পা রাখলেন জেলায়। দিলেন সাহায্য ও পাশে থাকার প্রতিশ্রুতি।

Continue Reading
Advertisement