Connect with us

বিবিধ

বাস টু লন্ডন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , অপরাজিতা জোয়ারদার : করোনা পরিস্থিতির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বন্দি জীবন কাহাতক ভালো লাগে বলুন তো ! ঘর ছেড়ে রোমাঞ্চের সন্ধানে অ্যাডভেঞ্চার অফ ইউলিসিস এর মত মন ছুটে যায় সকলেরই। কিন্তু অ্যাভিওফোবিয়া (এরোপ্লেনে ভয়) বা নেভিফোবিয়া ( জলযানে ভয়) সাধ – সাধ্যের বৈষম্য নিয়ে আসে বৈকি ! কিন্তু এসব থাকলে কি আজীবন ঘর বন্দী থাকতে হবে ! না, এই মুসকিল আসান করেছে একটি ট্রাভেল সংস্থা। ‘অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড’ নামে একটি সংস্থা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুটি রাজধানী দিল্লি এবং লন্ডন এর মধ্যে ‘দীর্ঘতম এবং এপিক বাস যাত্রা’ ঘোষণা করেছে । ২০২১ সালের মে মাসে শুরু হতে চলেছে এই বাস পরিষেবা। প্রায় ১৮ টি দেশ ঘুরে 20, 000 কিলোমিটার পথ ৭০ দিনের মধ্যে অতিক্রম করবে এই বাস। বাসের নাম দেওয়া হয়েছে ‘বাস টু লন্ডন’। সম্প্রতি ট্রাভেল সংস্থাটি স্যোশাল মিডিয়ায় এর বিশদ বিবরণ দেয়। দিল্লি এবং লন্ডনের মধ্যে প্রথমবারের মতো এই হপ-অন / হপ-অফ বাস পরিষেবা চালু হওয়ার খবরে খুশি ভ্রমণপিপাসুরা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ট্রিপটি ভারত থেকে শুরু হয়ে যুক্তরাজ্যে শেষ হবে। যাত্রীরা মায়ানমার, থাইল্যান্ড, চীন, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্সের মতো দেশগুলিতে যেতে পারবেন । সম্প্রতি লন্ডন – কোলকাতার একটি বাস জার্নির গল্প ভাইরাল হওয়ার পরই সম্ভবত এমন ভাবনা এসেছে এই ট্রাভেল সংস্থার বলে মনে করা হচ্ছে । এই বাসের যাত্রা পথে শুধু গন্তব্যে পৌঁছানো নয় প্রতিটি শহরকে এক্সপ্লোর করার সুযোগও পাবেন যাত্রীরা । আপাততভাবে মে ২০২১ তে এই বাস প্রথম যাত্রা শুরু করবে বলে আশাবাদী এই বাস সংস্থা।

আরও পড়ুন ……..টি এম সিপি -র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভার মুখ্য বক্তা মমতা বন্দোপাধ্যায়