ভাইরাল খবর
বলিউডে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল!
ডিজিটাল ডেস্কঃ বিনোদন জগতে ফের শোকের ছায়া নেমেছে। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল (Kamini Kaushal) আর নেই। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতের চলচ্চিত্র জগতে একসময় পরিচিত নাম ছিলেন কামিনী, এবং তাঁর প্রয়াণকে অনুরাগীরা এক অধ্যায়ের সমাপ্তি মনে করছেন।
কামিনীর পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তাই তাঁর পরিবারের ব্যক্তিগত সময়ের প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন।”
১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কামিনী কৌশল। ১৯৪৬ সালে বলিউড (Bollywood) চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর ‘নীচা নগর’ (Neecha Nagar) সিনেমার মাধ্যমে। ছবিটি আন্তর্জাতিক মঞ্চে এবং কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) বিশেষ প্রশংসিত হয়। প্রায় সাত দশক ধরে তিনি অভিনয় (acting) করেছেন। সাদা-কালো (Black & White) ছবি থেকে শুরু করে আধুনিক সিনেমা পর্যন্ত, রাজ কপূর, অশোক কুমার, দিলীপ কুমার (Dilip Kumar), রাজ কুমারের মতো বলিউডের সুপরিচিত তারকার সঙ্গে কাজ করেছেন।
তিনি ‘দো ভাই’ (Do Bhai), ‘শাহিদ’ (Shaheed), ‘নদীয়া কে পার’ (Nadiya Ke Paar), ‘জ়িদ্দি’ (Ziddi), ‘শবনম’ (Shabnam), ‘পরস’ (Paras), ‘নমুনা’ (Namuna), ‘আরজ়ু’ (Arzoo), ‘ঝঞ্জার’ (Zanjeer), ‘আব্রু’ (Aabroo), ‘বড়ে সরকার’ (Bade Sarkar), ‘জেলর’ (Jailer), ‘নাইট ক্লাব’ (Night Club), ‘গোদান’ (Godaan) সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে ‘প্রেম নগর’ (Prem Nagar), ‘দো রাস্তে’ (Do Raste), ‘মহা চোর’ (Maha Chor)-এ তাঁর অভিনয় দর্শকদের মনে রেখেছে।
শেষ অভিনয় করেন ২০২২ সালে ‘লাল সিংহ চড্ডা’ (Laal Singh Chaddha)-তে। এর আগে ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ (Chennai Express) ও ২০১৯ সালে ‘কবীর সিংহ’ (Kabir Singh)-এ অভিনয় করেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ খান (Shah Rukh Khan), এবং ‘লাল সিংহ চড্ডা’-য় আমির খান (Aamir Khan)-এর সঙ্গে কাজ করেছেন তিনি।
কামিনী কৌশলকে বিনোদন জগতের মার্জিত, বুদ্ধিমতী ও ভদ্র মানুষ হিসেবে সবসময় মনে রাখা হবে।


