ভাইরাল খবর
একবিংশ শতাব্দীর প্রথম ও কনিষ্ঠ তম বিধায়ক রেকর্ড গরলেন এই কন্যা! আপনি কি চেনেন একে?
ডিজিটাল ডেস্ক: সারা দেশের মধ্যে সবথেকে কনিষ্ঠ (youngest) বিধায়ক হওয়ার গৌরব এবার মৈথিলী ঠাকুরের (Maithili Thakur)। একবিংশ শতাব্দীতে (21st century) জন্ম নেওয়া প্রথম বিধায়ক হিসেবে তিনি ইতিহাসের পাতায় নাম লেখালেন।
এর আগে যাঁরা দেশে বিধায়ক বা সাংসদ হয়েছেন, তাঁদের সবাই বিংশ শতাব্দীর জন্মপ্রাপ্ত ছিলেন। কোনো রাজনৈতিক পরিবার বা বংশের সুবিধা ছাড়াই, সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতায় মৈথিলী ঠাকুর নির্বাচিত হলেন।
বিহারের ভোটে তারকা প্রার্থী হিসেবে আলিনগর (Alinagar) থেকে প্রতিদ্বন্দ্বিতা করা মৈথিলী, গান ও ভজন-ভক্তিগীতি (Bhajan & devotional songs) দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছিলেন। এবার রাজনীতিতে মানুষদের মন জয় করবার পালা। প্রথম পরীক্ষাতেই জয় নিশ্চিত হওয়ায় তিনি সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে পরিচিতি পেলেন।
জয়ের খবর পেয়ে মৈথিলী বললেন, “গান-রেওয়াজ (music & traditions) আমার জীবনের অংশ। সেটা থাকবেই। এবার আমি মানুষদেরও সেবা করব। যদি প্রথম থেকেই ভাবি যে আমি মন্ত্রী হব, তাহলে মানুষের সেবা কী করব? আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। প্রতিটি গ্রামে গিয়ে মানুষের সমস্যাগুলো ডায়েরিতে লিখে তা মেইনটেইন করতে চাই।”
