বিনোদন
প্রয়াত সন্ধ্যা শান্তারাম, কিংবদন্তি অভিনেত্রীর প্রয়াণে বলিউডে শোকের ছায়া
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম (Sandhya Shantaram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার, মুম্বইয়ে (Mumbai) শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। হিন্দি ও মারাঠি (Marathi) ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।
সন্ধ্যার অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৫০ সালে, স্বামী তথা কিংবদন্তি পরিচালক ভি শান্তারাম (V. Shantaram) পরিচালিত সিনেমা ‘অমর ভূপালী (Amar Bhoopali)’ দিয়ে। তখন সন্ধ্যা অষ্টাদশী (18 years old)। পরিচালক ভি শান্তারাম তাঁর ছবির জন্য এক নবীন মুখের সন্ধানে ছিলেন। সন্ধ্যার মধ্যে সেই সম্ভাবনাই খুঁজে পান তিনি।
তাঁদের সম্পর্ক সময়ের সঙ্গে গভীর হয়ে ওঠে এবং ১৯৫৬ সালে তাঁদের চারহাত এক হয়। অভিনয়জীবনের প্রায় ২০ বছর তিনি শুধুমাত্র স্বামীর পরিচালিত ছবিতেই কাজ করেছেন।
শুধু অভিনয় নয়, সন্ধ্যা শান্তারাম ছিলেন এক অসামান্য নৃত্যশিল্পী (dancer)। তাঁর অভিনীত ‘ঝনক ঝনক পায়েল বাজে’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘পিঞ্জরা (Pinjra)’-র মতো সিনেমাগুলির প্রতিটি দৃশ্যে নৃত্যের ছোঁয়া ও অভিব্যক্তির পারদর্শিতা দর্শককে মুগ্ধ করে রেখেছে।
তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমেছে গভীর শোক। পরিচালক মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar) এক্স হ্যান্ডেলে (X handle) শ্রদ্ধা জানিয়ে লিখেছেন –
“কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারামজির প্রয়াণে আমি শোকস্তব্ধ। চলচ্চিত্র জগতে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর অভিনীত চরিত্রগুলি চিরকাল দর্শকের মনে থেকে যাবে।”
Saddened by the passing of legendary actress Sandhya Shantaram Ji. Her iconic roles in films like #Pinjra, #DoAnkhenBarahHath, #Navrang, and #JhanakJhanakPayalBaaje will forever be cherished. Her remarkable talent and mesmerizing dance skills have left an indelible mark on the… pic.twitter.com/fOttHtmuMz
— Madhur Bhandarkar (@imbhandarkar) October 4, 2025
এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief Minister of Maharashtra) দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)-ও শোকপ্রকাশ করেছেন।
চলচ্চিত্রের রূপালি পর্দা আজ হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে, কিন্তু তাঁর শিল্পকর্ম আজীবন বেঁচে থাকবে দর্শকের হৃদয়ে।
