করোনা আক্রান্ত বলিউড অভিনেতা সোনু সুদ
Connect with us

Uncategorized

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা সোনু সুদ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : করোনার প্রথম ধাপে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পরিত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড অভিনেতা সোনু সুদকে।

কোভিড পরিস্থিতিতে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজ উদ্যোগে বাড়িতে ফিরে যেতে সাহায্য করেছিলেন তিনি। তার এই মানবিক ভূমিকা ভূয়সী প্রশংসা পেয়েছিল সমগ্র দেশবাসীর। এবারে করোনা দ্বিতীয় ঢেঊয়ে সংক্রামিত হলেন অভিনেতা সোনু সুদ।শুক্রবার দুপুরে নেটমাধ্যমে নিজেই এ কথা জানালেন বলিউড অভিনেতা। এদিন সকালে তিনি জানতে পেরেছেন যে কোভিড আক্রান্ত।যদি এটি জানার পরেওইতিবাচক, সুপার পজিটিভ রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।হিন্দি এবং ইংরেজিতে অনুরাগীদের আশ্বস্ত করেছেন, ‘শুক্রবার সকালে ফলাফল জানার পরেই যাবতীয় সতর্কতা মেনে চলছি। নিভৃতবাসে রয়েছি। নিজের যত্ন নিচ্ছি।’ তারপরেই অভিনেতা জানিয়েছেন ‘সংক্রমণ আমাকে অনেকটা সময় দিল। এ বার বাড়ি বসে মন দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারব।’ এমনকী অনুরাগীদের পাশে যে তিনি সর্বদা আছেন, তাও জানিয়েছেন সোনু সুদ। তার পজিটিভ হওয়ার খবরে আক্ষেপ করে অনুরাগীদের আর্জি, দেশে যখন করোনা বাড়ছে। তখন ফের আপনাকেই তো প্রয়োজন আমাদের। কারণ সরকার তো বহুদিন আগেই সাহায্যের হাত সরিয়ে নিয়েছে।আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।