করোনার গতি লাফিয়ে বাড়ছে, একদিনে সংক্রমিত ২ লক্ষ ৩৪ হাজার
Connect with us

Uncategorized

করোনার গতি লাফিয়ে বাড়ছে, একদিনে সংক্রমিত ২ লক্ষ ৩৪ হাজার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আরও দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারতে (India)। মিউট্যান্ট স্ট্রেনে বাড়ছে সংক্রমণ, মৃত্যুর হার। সর্বকালীন রেকর্ড গড়ছে দৈনিক সংক্রমণ।

চলতি সপ্তাহেই ২ লক্ষ পেরিয়েছিল৷ শুক্রবার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ১৭ হাজার। শনিবার তা আরও বেড়ে হল ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। করোনার কামড়ে মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। তুলনায় সুস্থতার হার কম। একদিনে ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন সুস্থত হয়ে ফিরেছেন। বাড়ছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূ্র্তে দেশে করোনার ছোবলে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০ জনের। চলতি বছরের প্রথমদিকেই শুরু হয়ে গিয়েছে গণটিকাকরণ। কোভ্যাক্সিন, কোভিশিল্ড জোড়া ভ্যাকসিনের মাধ্যমে এর মধ্যে ভ্যাকসিন হয়ে গিয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনের।