ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকের দেহ উদ্ধার, বেলডাঙায় জাতীয় সড়ক-রেল অবরোধ
Connect with us

ভাইরাল খবর

ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকের দেহ উদ্ধার, বেলডাঙায় জাতীয় সড়ক-রেল অবরোধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে (Jharkhand) খুন করা হয়েছে বাংলার এক পরিযায়ী শ্রমিককে (Migrant Worker)—এই অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga)। ঝাড়খণ্ডে নিজের ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে আলাউদ্দিন শেখের (Alauddin Sheikh) দেহ। মৃতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, এটি আত্মহত্যা (Suicide) নয়, পরিকল্পিত খুন (Murder)।

আলাউদ্দিন শেখের বয়স ৩৬ বছর। তিনি বেলডাঙা থানার কুমারপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে কাজের সন্ধানে ঝাড়খণ্ডে যান তিনি। সেখানে ফেরিওয়ালার (Hawker) কাজ করতেন। পরিবারের অভিযোগ, সম্প্রতি গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে তাঁকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছিল। আধার কার্ড (Aadhaar Card) দেখিয়েও রেহাই মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর দু’দিন আগে আলাউদ্দিন ফোনে আতঙ্কের কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সঙ্গে কথা হয়। এরপর থেকেই মোবাইল বন্ধ। শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে মৃত্যুসংবাদ আসে।

দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বেলডাঙায় জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ (Rail Roko) করা হয়। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। শিয়ালদহ–লালগোলা শাখায় একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ (RAF)। দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে উত্তেজনা এখনও অব্যাহত।

Advertisement
ads
Continue Reading
Advertisement