তালাবন্ধ অফিসে মিলল ঝুলন্ত দেহ, বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
Connect with us

আত্মহত্যা

তালাবন্ধ অফিসে মিলল ঝুলন্ত দেহ, বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কেরলে (Kerala) চাঞ্চল্যকর ঘটনায় রহস্যজনকভাবে মৃত্যু হল বিজেপি (BJP) কাউন্সিলরের। শনিবার সকালে থিরুবনন্তপুরম (Thiruvananthapuram) শহরের থিরুমালা (Thirumala) এলাকায় তাঁর অফিস (Office) থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ (Hanging Body)। মৃতের নাম কে অনিল কুমার (K. Anil Kumar)।

স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের (Party Workers) কথায়, প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে থিরুমালা ওয়ার্ড (Ward)-এর এই অফিস খোলে। এলাকাবাসীরা (Locals) তাঁদের সমস্যার কথা জানাতে নিয়মিত আসেন। কিন্তু এদিন সকাল থেকেই দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না।

তাতেই সন্দেহ দানা বাঁধে। অফিসের বাইরে জড়ো হন স্থানীয় বিজেপি কর্মীরা। অনেক চেষ্টা করেও যখন ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি, তখন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। দেখা যায়, অনিল কুমারের দেহ সিলিং (Ceiling) থেকে ঝুলছে।

তৎক্ষণাৎ দেহ উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা (Doctors) তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ads

পুলিশের (Police) প্রাথমিক তদন্তে আত্মহত্যার (Suicide) সম্ভাবনার দিকেই ইঙ্গিত মিলেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা এখনও স্পষ্ট নয়। মৃতের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেরলের রাজনৈতিক মহলে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের (Ruling Party) নেতারা পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও পক্ষকেই দায়ী করা হয়নি। তদন্ত (Investigation) শুরু হয়েছে এবং সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ঘটনার পর থেকে থিরুমালা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তদন্তের স্বার্থে কাউন্সিলরের অফিস সিল করে দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement