আত্মহত্যা
অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্যে এলাকায়
ডিজিটাল ডেস্কঃ অষ্টমীর রাতে (Durga Puja Night) হঠাৎ পচা গন্ধে ঢেকে যায় গোটা এলাকা। চারদিকের বাসিন্দারা প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে অসহনীয় অবস্থায় খবর যায় পুলিশে (Police)। ওন্দা থানার (Onda PS) পুলিশ এসে ভাড়া বাড়ির (Rented House) দরজা ভেঙে যা দেখতে পেল, তাতে স্তব্ধ সবাই। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় এক যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি বাঁকুড়ার (Bankura) রামসাগরের (Ramsagar) তেলিবেড়িয়া রোডের কাছে।
বাড়ির মালিক তরুণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মৃত যুগল রাজেশ গোস্বামী (Rajesh Goswami, বয়স ৩০) ও রূপালী গোস্বামী (Rupali Goswami, বয়স ২৮) স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক মাস আগে ওই বাড়ি ভাড়া নেয়। আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স কপিও জমা দিয়েছিল তারা। মালিকের দাবি, তাঁদের সম্পর্কে খুব বেশি কিছু জানা ছিল না। খুব একটা কথা-বার্তাও হত না।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু’জনকে বাইরে বিশেষ দেখা যেত না। রাজেশ নিজেকে বিএসএনএল (BSNL) কর্মী বলে পরিচয় দিতেন। ঘটনার পর পুলিশ ঘর থেকে দু’টি আধার কার্ড উদ্ধার করেছে। সেখান থেকেই মৃতদের বয়স ও ঠিকানা পাওয়া গেছে।
ইতিমধ্যেই দেহ দু’টি ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে এই পদক্ষেপ নিল যুগল, তা এখনও স্পষ্ট নয়। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এলাকাজুড়ে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে নেমেছে তীব্র চাঞ্চল্য। দুর্গাপুজোর উৎসবের আবহে এমন মৃত্যু আরও বেশি শোক ও রহস্যের আবরণ ফেলেছে রামসাগরে।


