মালদায় কলেজছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের সন্দেহই কি মৃত্যুর কারণ?
Connect with us

ভাইরাল খবর

মালদায় কলেজছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের সন্দেহই কি মৃত্যুর কারণ?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার ইংরেজবাজারে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিবেদিতা পার্ক এলাকার একটি বাড়ি থেকে দিয়া মন্ডল (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতা মালদা গৌড় কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় দিয়া। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঢোকেন এবং দেখতে পান, সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দিয়া। দ্রুত তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বিয়ে নয়, বিক্রি! স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে গরিব মেয়েদের পাচার চক্র ফাঁস

ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। দিয়ার পরিবার জানিয়েছে, ঝলঝলিয়া এলাকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কই যে তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা কেউ ভাবেননি। পরিবারের অভিযোগ, যুবকটি দিয়াকে বিভিন্ন সময় সন্দেহ করত এবং এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়শই ঝামেলা হত। মানসিক চাপে পড়েই দিয়া আত্মঘাতী হয়েছে বলে পরিবারের আশঙ্কা।

Advertisement
ads
Continue Reading
Advertisement