ধনকড়ের পদত্যাগের পর রাধাকৃষ্ণণকে প্রার্থী করে বিজেপির চমক
Connect with us

ভাইরাল খবর

ধনকড়ের পদত্যাগের পর রাধাকৃষ্ণণকে প্রার্থী করে বিজেপির চমক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার দলীয় সদর দফতর থেকে ঘোষণা করা হয়, এনডিএ প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ (C.P. Radhakrishnan)। প্রার্থী ঘোষণা হতেই সমর্থন জোগাড়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) ফোন করে রাধাকৃষ্ণণের পক্ষে সমর্থন চেয়েছেন। তাঁর অনুরোধ, বিরোধীরা যাতে প্রার্থী না দেয় এবং রাধাকৃষ্ণণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করা যায়।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য হয়েছে। এনডিএর হয়ে নির্বাচনী দায়িত্ব হাতে নিয়েছেন রাজনাথ সিং। আর প্রার্থীর নির্বাচনী এজেন্ট করা হয়েছে কিরেন রিজিজুকে (Kiren Rijiju)। প্রার্থী ঘোষণার পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J.P. Nadda) বলেন, “আমরা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছি। চাই, তাঁরা প্রার্থী না দিয়ে সমর্থন করুন। এতে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন রাধাকৃষ্ণণ।”

তবে বিরোধী শিবিরের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে ডিএমকের রাজ্যসভার সাংসদ তিরুচি সিবা (Tiruchi Siva)। ফলে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে দক্ষিণ ভারতের আরেক নেতাকে দাঁড় করিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ভাষা বিতর্ক এবং হিন্দির আধিপত্য নিয়ে ক্ষোভকে হাতিয়ার করেই এই পদক্ষেপ।

Advertisement
ads

গত ২১ জুলাই পদত্যাগ করেছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর পদত্যাগের পর থেকেই উত্তরসূরি খোঁজার দৌড় শুরু করে বিজেপি। একাধিক নাম আলোচনায় এলেও শেষমেশ দলেরই আস্থাভাজন ও সংঘের ঘনিষ্ঠ রাধাকৃষ্ণণকে বেছে নিল শীর্ষ নেতৃত্ব।

Continue Reading
Advertisement