অকথ্য মন্তব্য কাণ্ডে চাপে অনুব্রত, আদালতে আত্মসমর্পণ করে পেলেন জামিন
Connect with us

ভাইরাল খবর

অকথ্য মন্তব্য কাণ্ডে চাপে অনুব্রত, আদালতে আত্মসমর্পণ করে পেলেন জামিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বোলপুরের আইসি কুকথা বিতর্কে আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে গিয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং আগাম জামিনের আবেদন জানান। বিচারক তাঁর আবেদন মঞ্জুর করে ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ মে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে একজনকে বোলপুর থানার আইসি লিটন হালদার (Liton Halder)–এর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলতে শোনা যায়। আইসির মা ও স্ত্রীকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়। ওই অডিওতে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। যদিও অডিওটির সত্যতা যাচাই হয়নি, তবে দলের নির্দেশে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি।

এদিকে, জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) ঘটনার গুরুত্ব বুঝে জেলা পুলিশের কাছে রিপোর্ট চায়। পুলিশ রিপোর্ট জমা দিলেও কমিশন তাতে সন্তুষ্ট হয়নি এবং ফের চিঠি পাঠায়। এরই মাঝে পুলিশি তলব এড়াতে প্রথমে অসুস্থতার কথা, পরে বেডরেস্টের কারণ দেখিয়েছিলেন অনুব্রত। অবশেষে হাজিরা দিয়ে আদালতে আগাম জামিনের আর্জি জানান তিনি।

Advertisement
ads ads

আদালতে অনুব্রতের আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় (Nupur Dutta Banerjee) যুক্তি দেন, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর মক্কেলকে আগাম জামিন দেওয়া উচিত। আদালত সেই আবেদন মেনে নেন। অন্যদিকে সরকারি আইনজীবী ফিরোজ পাল অভিযোগ করেন, তদন্তকারী আধিকারিক সময়মতো নথি জমা দেননি।

অবশেষে সোমবার আদালতের সিদ্ধান্তে স্বস্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

Continue Reading
Advertisement ads