বাঁশ দিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর! মুম্বইয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক
Connect with us

ভাইরাল খবর

বাঁশ দিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর! মুম্বইয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে উত্তাল মুম্বই। গত শনিবার রাতে মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় রাস্তায় জমা জল ছিটকানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে গ্রেপ্তার (Arrested) হয়েছেন ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান এবং শ্যালক উমরশাদ খান।

পুলিশ (Mumbai Police) সূত্রে জানা গিয়েছে, জনৈক যুবক ইউসুফ খান গাড়ি চালিয়ে যাওয়ার সময় খানাখন্দের জমা জল পথচারী শোয়েব খানের গায়ে ছিটকে লাগে। শোয়েব সম্পর্কে ইউসুফ পাঠানের আত্মীয়। আক্রান্ত যুবকের দাবি, তিনি ক্ষমা (Apologize) চাওয়া সত্ত্বেও শোয়েব তাঁকে গালিগালাজ করেন এবং বাঁশের ডান্ডা নিয়ে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেন। প্রতিবাদ করতে গেলে ওই যুবক ও তাঁর কাকা-ভাইকেও বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান এবং শ্যালক উমরশাদ খান। তাঁরাও আক্রান্তদের শারীরিক নিগ্রহ (Physical Assault) করেন বলে অভিযোগে জানানো হয়েছে। এই ঘটনায় বাইকুল্লা থানায় লিখিত অভিযোগ (Complaint) দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দিয়েছে। এই ঘটনায় এখনও ইউসুফ পাঠানের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads