নির্বাচন চলাকালীন উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, গ্রেফতার বিজেপির বুথ সভাপতি
Connect with us

রাজনীতি

নির্বাচন চলাকালীন উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, গ্রেফতার বিজেপির বুথ সভাপতি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ এপ্রিল : মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন চলাকালীন বিজেপি কর্মী পতিহার ডোমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো বীরভূমের দুরবাজপুরে। এবারে সেই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দুলাল ডোম। সে বিজেপিরই স্থানীয় বুথ সভাপতি।

মঙ্গলবার বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের স্ত্রী। এরপরই রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ দুলাল ডোমকে গ্রেফতার করে।উল্লেখ্য, মঙ্গলবার সকালে তৃতীয় দফার ভোটের সময় দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামে বিজেপি কর্মী পাতিহার ডোমের মৃতদেহ উদ্ধার হয়। এঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিজেপি সমর্থকরা। পুলিশ অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষও বেঁধে যায়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করা হয়, বিজেপির লোকেরাই খুন করেছে পাতিহার ডোমকে। তৃণমূলের ঘাড়ে মিথ্যে দোষ চাপানোর চেষ্টা চলছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে পথ অবরোধে সামিল হয় তৃণমূল-ও।এদিকে, মৃতের স্ত্রীর দাবি, সোমবার রাতে, স্থানীয় বিজেপির বুথ সভাপতি দুলাল ডোমের সঙ্গে কথা কাটাকাটি হয়, তাঁর স্বামী পতিহার ডোমের। খুনের নেপথ্যে দুলালের হাত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। এরপরই মঙ্গলবার রাতে দুলাল ডোম সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।