এলজিবিটিকিউ সম্প্রদায়ের বড় জয়: নেদারল্যান্ডসের সর্বোচ্চ পদে শপথ নিলেন সমকামী রব জেটেন
Connect with us

বিশ্বের খবর

এলজিবিটিকিউ সম্প্রদায়ের বড় জয়: নেদারল্যান্ডসের সর্বোচ্চ পদে শপথ নিলেন সমকামী রব জেটেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেদারল্যান্ডসের (Netherlands) রাজনীতিতে রচিত হলো এক অভাবনীয় ইতিহাস। মাত্র ৩৮ বছর বয়সে দেশের কনিষ্ঠতম (Youngest) এবং প্রথম সমকামী (Gay) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রব জেটেন। সোমবার দীর্ঘ ১১৭ দিনের রাজনৈতিক টানাপোড়েন ও দরকষাকষির পর তিনটি দলের জোট (Coalition) সরকার গঠিত হয়েছে। ডাচ সংসদের নিম্নকক্ষে ১৫০টি আসনের মধ্যে রবের দল ‘ডেমোক্র্যাটস ৬৬’-এর দখলে ৬৬টি আসন থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাকে ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টির সহায়তা নিতে হয়েছে।

রব জেটেনের এই সাফল্যকে নেদারল্যান্ডসের এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের জন্য এক বিরাট জয় হিসেবে দেখা হচ্ছে। তিনি কখনোই নিজের সমকামী পরিচয় (Identity) নিয়ে রাখঢাক করেননি। আর্জেন্টিনার হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং ২০২৪ সালের বাগদান (Engagement) নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে রবের এই উত্তরণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছেন যে, ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি রবের সাথে কাজ করতে মুখিয়ে আছেন। মাত্র ৩১ বছর বয়সে সংসদীয় দলের নেতা হওয়া থেকে শুরু করে পরিবেশমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব সফলভাবে সামলানোর পর এবার নেদারল্যান্ডসের শীর্ষপদে (Top post) আসীন হলেন এই তরুণ নেতা।

Continue Reading
Advertisement