বেগতিক রোলারের তান্ডব! চালককে গণপিটুনি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বেগতিক রোলারের তান্ডব! চালককে গণপিটুনি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকান গুড়িয়ে দিলো রোড রোলার। ঘটনায় রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিলো ক্ষুব্ধ জনতা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায়।

এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান পথচারী থেকে শুরু দোকান মালিক। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে রাস্তা মেরামতির রোলার গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনভর্বা সেতু পার হতে রোলারটি নিয়ন্ত্রণ হারিয়ে কালীতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলার দোকান উড়িয়ে দেয়।

আরও পড়ুন – বেগতিক রোলারের তান্ডব! চালককে গণপিটুনি

এরপর লটারির টেবিল,আখের রসের দোকান ও একটি ভুটভুটিকেও ধাক্কা মারে দেয়। একের পর এক দোকান ভাঙতে শুরু করায় আতংকে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারিরা ছুটে পালাতে শুরু করে। এই ঘটনায় চাঞ্চল্য মানুষের মধ্যে। রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement
ads

রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। রোলার চালককে ধরে মারধর শুরু করে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রোলারের এই তাণ্ডবের জেরে অনেকেই হতাহত হতে পারতেন। ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন অনেকেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন – রাধিকাপুর ও কুলিক এক্সপ্রেস বন্ধ দিন কয়েকের জন্য

Continue Reading
Advertisement