মাদক কান্ডে বি-টাউনের সেলিব্রিটিরা- জেরায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রিয়া চক্রবর্তীর
Connect with us

দেশ

মাদক কান্ডে বি-টাউনের সেলিব্রিটিরা- জেরায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রিয়া চক্রবর্তীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,  ১২ই সেপ্টেম্বর :  বলিউডের বেশ কিছু সেলিব্রিটি মাদক কারবারে জড়িত। এন সি বি (NCB)-র জিজ্ঞাসাবাদে এভাবেই নানা তথ্য দিচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (RheaChakraborty) । রিয়া চক্রবর্তীর এন সি বি (NCB) কে দেওয়া ২০ পাতার স্টেটমেন্টের সি আর নাম্বার ১৬ (CR -16) তে নির্দিষ্ট ভাবে বলিউডের তিন অভিনেত্রীর নাম উল্লেখ করেন।

সারা আলি খান(Sara Ali Khan)  , রকুল প্রিত সিং (Rakul Preet Singh) ও ডিজাইনার সিমন খাম্বাট্টা (Simon Khambatta ) । এর মধ্যে সারা আলি খান সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে থাইল্যান্ডের ট্রিপের প্রমাণ পাওয়া গেছে। সিমন খাম্বাট্টার সাথে মাদক কারবারে রিয়া চক্রবর্তীর কথোপকথন লিক হয়েছে ইতিমধ্যেই, অপরদিকে রকুলপ্রিতও মাদক কারবারে জড়িত বলে জেরায় জানান রিয়া। তিনি বলেন, এই তিন সেলিব্রিটিও মাদক গ্রহন করেন।জড়িত মাদক কারবারে। সুশান্ত সিং রাজপুতের সাথে এই তিনজনেরই ওঠাবসা ছিলো ও একসাথেই মাদক গ্রহন করতো। বলিউডের লবি নিয়েও মুখ খোলেন রিয়া।

তদন্তের প্রথম পর্যায়ে মাদক চক্রের সঙ্গে নিজের যোগাযোগ পুরোপুরি অস্বীকার করলেও পরবর্তী সময়ে তা স্বীকার করেন রিয়া। বর্তমানে এন সি বি বলিউডের এ বি সি ক্যাটাগরির বলিউড সেলিব্রেটিদের ভাগ করে তাদের মধ্যে কে কে মাদক চক্রে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

এন সি বি তদন্তে যেসব বিষয় দেখা হচ্ছে –

Advertisement
ads

১) ডি কোম্পানির বলিউডে ইনভেস্টমেন্ট, কোন পরিচালক তার ছবির জন্য সরাসরি ডি কোম্পানি থেকে ফান্ড পান, কাস্টিং করেন মডেলিং দুনিয়ায় পা রাখা নতুন মুখদের।

২) গ্রুমিং টিমে থাকা সেসব মানুষদের চিহ্নিত করা যারা মাদকাসক্ত করে তুলছে সেলিব্রিটিদের।

৩) সেসব পরিচিত মানুষ যারা বিভিন্নভাবে মাদকদ্রব্য গ্রহণে অন্তর্ভুক্ত করছে।
শুক্রবারই জামিন না-মঞ্জুর হয় রিয়া চক্রবর্তী, তার ভাই ও এই মামলার অপর জড়িতদের।

আগামি ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডিতে রাখা হয়েছে রিয়াকে।
জানা গেছে এন সি বি-র কাছে সেলিব্রিটিদের ‘এ’ লিস্টে ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর সহ ২৫ জনের নাম আছে। আপাতত কারা আছেন এই লিস্টে সেই নিয়ে তোলপাড় বি-টাউন।

Advertisement
ads