পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি, গ্রামে আলোড়ন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি, গ্রামে আলোড়ন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বংশীহারি , ১০ এপ্রিল : দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুশকারির গোবিন্দপুর এলাকায় পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হল প্রাচীন একটি পাথরের ভগ্ন মূর্তি।

এঘটনায় আলোড়ন ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে গোবিন্দপুর গ্রামের পুকুরে মাটি কাটার সময় একটি পাথরের মূর্তি ওঠে আসে মাটিরতলা থেকে। এরপর মূর্তিটিকে নিয়ে এলাকার লোকজন পুজার্চনা শুরু করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ। পরে সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা গেছে দুর্মূল্য ওই মূর্তিটি বহু পুরনো। মূর্তিটির উপরের অংশ না থাকায় অনুমান করা যাচ্ছে না মূর্তিটি কিসের। তবে মূর্তিটির নীচে গরু এবং সিংহের ছবি রয়েছে। তবে নির্বাচন পর্ব মিটে গেলে মূর্তিটিকে সংশ্লিষ্ট সংগ্রহশালায় পাঠানো হবে পুলিশের তরফে৷