চিকেনস নেক নিয়ে উস্কানি, নাম না করে বাংলাদেশকে নিশানা অমিত শাহের
Connect with us

ভাইরাল খবর

চিকেনস নেক নিয়ে উস্কানি, নাম না করে বাংলাদেশকে নিশানা অমিত শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে সরকারের পালাবদলের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মাপাড়ের রাজনীতি। ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা চিকেনস নেক (Chicken’s Neck) দখলের হুমকিও শোনা যাচ্ছে। এই আবহেই শিলিগুড়ির মাটি থেকে বাংলাদেশকে কার্যত কড়া বার্তা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)

শিলিগুড়িতে এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নাম না করেই শাহ কটাক্ষ করেন, “আপনাদের বাবার জমি নাকি?”-এই মন্তব্য রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের বার্তা স্পষ্ট, ভারতের ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না।

উল্লেখ্য, শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার (Seven Sister States)-কে যুক্ত করে। এই এলাকায় জঙ্গি হামলা ও অনুপ্রবেশের আশঙ্কা দীর্ঘদিনের। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশ ও চিন (China) উভয়েরই নজর রয়েছে এই কৌশলগত অঞ্চলের উপর।

সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটে পুরনো বিমানঘাঁটি চালু ও সেখানে চিনা সহায়তার খবর সামনে আসায় সতর্কতা আরও বেড়েছে। এর জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এস-৪০০ ডিফেন্স সিস্টেম (S-400 Defence System), আধুনিক অস্ত্র, ড্রোন ও বিমান নজরদারি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি থেকে শাহের বার্তা স্পষ্ট—ভারতের নিরাপত্তা প্রশ্নে কেন্দ্র কোনও ঝুঁকি নেবে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement