দেশের সুরক্ষায় মাস্টারস্ট্রোক শুভেন্দু সরকারের! ১২০ একর জমি কেন্দ্রকে দিচ্ছে রাজ্য সরকার
Connect with us

ভাইরাল খবর

দেশের সুরক্ষায় মাস্টারস্ট্রোক শুভেন্দু সরকারের! ১২০ একর জমি কেন্দ্রকে দিচ্ছে রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের নিরাপত্তা (National Security) জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ (Chicken’s Neck)-এর নিরাপত্তা আরও মজবুত করতে কেন্দ্রের হাতে ১২০ একর জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

সরকারি সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জমি জটের কারণে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আটকে ছিল। এবার সেই জট কাটিয়ে বিএসএফ (BSF)-কে দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। শিলিগুড়ি করিডোর ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। এই অংশের একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, ভুটান এবং চিন (China) থাকায় নিরাপত্তার প্রশ্নে এলাকাটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

গোয়েন্দা সূত্রের দাবি, এই করিডোর ব্যবহার করে অস্ত্র, মাদক (Drugs) ও জাল নোট পাচারের চেষ্টা বহুবার হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সক্রিয়তা নিয়েও উদ্বেগ রয়েছে।শুধু জমি হস্তান্তর নয়, সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কও কেন্দ্রীয় সংস্থা NHAI ও NHIDCL-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা-জয়গাঁও, বারাদিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা এবং শিলিগুড়ি-দার্জিলিং সড়কপথ।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, রাস্তা আধুনিকীকরণ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় সেনা ও জরুরি রসদ দ্রুত পৌঁছে দেওয়া অনেক সহজ হবে। ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

Continue Reading
Advertisement