ভাইরাল খবর
ভারতের রাস্তায় অটোচালকের মুখে ফরাসি শুনে হতবাক মার্কিন পর্যটক
ডিজিটাল ডেস্কঃ ভারতের রাস্তায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। এক মার্কিন পর্যটক (American tourist) তার সফরে যেমন মুগ্ধ হলেন ভারতের আতিথেয়তায়, তেমনি চমকে গেলেন এক অটোচালকের মুখে সাবলীল ফরাসি (French) ভাষা শুনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক মার্কিন কনটেন্ট ক্রিয়েটর (content creator) ‘জে’ যখন ভারতের কোনো একটি শহরে ঘুরছিলেন, তখন এক অটোচালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি ফরাসি ভাষায় কথাও বলেন!
ভিডিওর শুরুতে জে বলেন, তিনি ইংরেজি এবং ফরাসি—এই দুই ভাষাতেই স্বচ্ছন্দ। এরপরেই অপ্রত্যাশিতভাবে অটোচালক তাঁকে ফরাসিতে জিজ্ঞাসা করেন, “আপনি কি ফরাসি বলতে পারেন?” জে প্রথমে কিছুটা হতচকিত হলেও, পরে তাঁদের মধ্যে একটি হাস্যরসপূর্ণ সংলাপ শুরু হয়।
View this post on Instagram
জে তাঁর ইনস্টাগ্রামে (Instagram) ভিডিওটি পোস্ট করে লেখেন, “যখন আপনার চালক ভারতে ফরাসি ভাষায় কথা বলেন।” পোস্টটি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ভিডিওটি ইতিমধ্যে ১.৪ মিলিয়নের বেশি ভিউ (views) পেয়েছে।
নেটিজেনদের (netizens) প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। একজন মন্তব্য করেন, “পাঁচ সেকেন্ডে সে ভাষাটি ডাউনলোড করে নিল!” অন্যজন লেখেন, “ভাই তোমার চেয়েও বেশি ভাষা জানে।” আরও একজন বলেন, “ভারত তো নতুনদের জন্য নয়।”
এই ভিডিও জে-র সবচেয়ে জনপ্রিয় কনটেন্টগুলোর (content) মধ্যে স্থান করে নিয়েছে। তাঁর অন্যান্য ইনস্টাগ্রাম এবং ইউটিউব ভিডিওর তুলনায় এই পোস্টের জনপ্রিয়তা অনেক বেশি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে (Bengaluru) এক অটোচালকের ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় তিনি গাড়ি চালানোর সময় ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা (entrepreneur) নেভাল রাভিকান্তের (Naval Ravikant) একটি পডকাস্ট (podcast) শুনছেন। সেই ঘটনাও ‘পিক বেঙ্গালুরু মোমেন্ট’ (peak Bengaluru moment) হিসেবে ভাইরাল হয়েছিল।
