বিশ্বের খবর
চিনের বেজিংয়ে নতুন করে করোনার ঢেউ শুরু হলেও ভারতে কমছে করোনার সংক্রমণ
নিউজ ডেস্ক , ২২ জানুয়ারী : চিনে যখন বাড়ছে তখন ভারতে ক্রমশ কমছে করোনা সংক্রমণ। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন করোনা।
এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার ৪২৮ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। চিনের বেজিংয়ে যখন নতুন করে করোনার ভয়ঙ্কর থাবা শুরু হয়েছে তখন উল্টো দিকে ভারতে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। চিনের রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখা বাড়তে থাকায় শুক্রবার থেকে সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি যেসকল পরিযায়ী শ্রমিক তাঁদের বাড়িতে ফিরেছে, প্রশাসন তাঁদের বাধ্যতামূলকভাবে কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে৷ সেই সঙ্গে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছে চিন প্রশাসন। এই পরিস্থিতিতে ভারতে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন করোনা। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার ৪২৮ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। পাশাপাশি টিকাকরণ শুরুর পাঁচদিনের মধ্যেই ২ লক্ষ ৭ হাজারের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। শুক্রবার পর্যন্ত দেশে সব মিলিয়ে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জন টিকা পেয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন। মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮৮ এ। দেশে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ২ লক্ষ ৮৩ হাজার ১০৮ জন।
