আগ্রাসী ও দাদাগিরি নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের
Connect with us

বিশ্বের খবর

আগ্রাসী ও দাদাগিরি নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ জানুয়ারী : মার্কিন প্রশাসনে পালাবদলের পর অনেকেই ভেবেছিলেন যে জো বিডেন রাষ্ট্রপতি হলে চিনের সঙ্গে সম্পর্কে কিছুটা হলেও বরফ গলতে পারে। কিন্তু সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে দাদাগিরি এবং আগ্রাসী মনোভাব নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি দিল ওয়াশিংটন ৷

গত সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, অর্থনৈতিক মঞ্চে চিনের দাদাগিরি কিছুতেই বরদাস্ত করা হবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, “বিগত কিছু বছর চিন ধরে আগ্রাসী হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার দিক থকে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটি। যা কিছুতেই মেনে নেওয়া হবে না। এব্যাপারে মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে বিশ্বে অর্থনৈতিক মঞ্চে চিনের ক্ষমতার অপব্যবহার রুখে দেওয়া হবে।’ এই বিষয়ে প্রেসিডেন্ট বিডেন জানিয়ে দিয়েছেন, মিত্র দেশগুলির সঙ্গে জোট বেঁধে বেজিংয়ের মোকাবিলা করা হবে। প্রয়োজন পড়লে বর্তমানে চিনা পণ্যের উপর যে শুল্ক রয়েছে তা বাড়িয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি ইওয়ান নিয়েও চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।আমেরিকার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রয়োজনে সামরিক সংঘাতে নামতে পিছপা হবে না তারা।

Continue Reading
Advertisement