দক্ষিণ দিনাজপুর
জেলা পরিষদের কর্মীকে চড় মারার অভিযোগ সহ সভাধিপতির বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ২০ জানুয়ারী : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক কর্মীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে সহকারি সভাধিপতি ললিতার টিগগার বিরুদ্ধে। তেলের বিলে সই না করায় ওই কর্মীকে তিনি চড় মারেন বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার কর্মবিরতি পালন করে বিক্ষোভ দেখান জেলা পরিষদের সমস্ত কর্মীরা।
গাড়ির তেলের বিল পাস না করায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক কর্মীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে সহকারি সভাধিপতি ললিতা টিগগার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বুধবার জেলা পরিষদের সমস্ত কর্মীরা কর্মবিরতি পালন করে ঘটনার তীব্র নিন্দা জানান। অভিযোগ, জেলা পরিষদের সহ সভাধিপতি ললিতা টিগগা হিসাব বহির্ভূতভাবে গাড়ির তেল তুলছেন। সেই তেলের বিলে সই না করার কারণে জেলা পরিষদের এক কর্মচারীকে তিনি চড় মারেন বলে অভিযোগ ৷ জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী সহকারি সভাধিপতির জন্য কোন গাড়ি বরাদ্দ নেই। তবুও নিজের ক্ষমতা বলে তিনি একটি গাড়ির ব্যবস্থা করিয়াছিলেন বাড়ি থেকে অফিস যাতায়াতের জন্য। মাসে ১০০ লিটার তেলের বরাদ্দ থাকলেও তার থেকে বেশ কয়েক গুণ বেশি তেল তার গাড়িতে ব্যবহার হয় বলে অভিযোগ নিশীথ রঞ্জন সরকার নামে ওই নিগৃহীত কর্মীর। তবে টেলিফোনে সমস্ত অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দেন নি সহ সভাধিপতি ললিতা টিগগা ৷ তার দাবি এব্যাপারে তিনি কিছুই জানেন না।

ললিতা টিগগা , জেলা পরিষদের সহ সভাধিপতি
অন্যদিকে বিষয়টি নিয়ে জলঘোলা এড়াতে সুষ্ঠ সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি লিপিকা রায়৷
