আরসিটিভি সংবাদে সম্প্রচারিত খবরের জেরে ইটাহারের অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক
Connect with us

উত্তর দিনাজপুর

আরসিটিভি সংবাদে সম্প্রচারিত খবরের জেরে ইটাহারের অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১৫ জুন : আরসিটিভি সংবাদে সম্প্রচারিত খবরের জেরে ইটাহার ব্লকের চুড়ামোন গৌরীপুর গ্রামের দরিদ্র অসহায় বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ছেলের পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবক তথা চিকিৎসক উমা কান্ত দাস।

মঙ্গলবার তিনি অসহায় ওই পরিবারের হাতে চাল, ডাল সহ অন্যান্য শুকনো খাবার তুলে দেন। এছাড়াও ওই পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি সকলকে ওই অসহায় মা ও ছেলের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। উল্লেখ্য, সোমবার আমরা আরসিটিভি সংবাদের মধ্যে দিয়ে ইটাহার ব্লকের চুড়ামোন গৌরিপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী নারায়ণ চন্দ্র দাস ও তাঁর বৃদ্ধা মা নলিনী দাসের অসহায় জীবনযাপনের পরিস্থিতি তুলে ধরি। এরপরই বিশিষ্ট সমাজসেবক তথা চিকিৎসক উমা কান্ত দাস সেই প্রতিবেদন দেখে এদিন ওই পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়াও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের কাছেও ওই পরিবারকে সহযোগিতা করার আবেদন জানান তিনি।

Continue Reading
Advertisement