বদল আসছে বিজেপিতে, সুকান্তের জায়গায় কে? শমীক না কি চমক অন্য কোথাও?
Connect with us

ভাইরাল খবর

বদল আসছে বিজেপিতে, সুকান্তের জায়গায় কে? শমীক না কি চমক অন্য কোথাও?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলের ইঙ্গিত। রাজ্য সভাপতি (BJP Bengal President) পদে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলে সূত্রের খবর। সেই জায়গায় এবার নতুন মুখ আসতে চলেছেন বিজেপি রাজ্য নেতৃত্বে। ২ জুলাই হবে মনোনয়ন দাখিল ও প্রত্যাহারের প্রক্রিয়া, আর ৩ জুলাই জানানো হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম। ইতিমধ্যেই রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন (Deepak Barman) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই দিনক্ষণ ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ খড়্গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় মারধর, আটক তৃণমূল নেত্রী বেবি কোলে

দলের অন্দরমহলে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রাজ্যসভার সাংসদ এবং বিজেপির ‘আদি’ নেতা হিসেবে পরিচিত শমীকই এখন দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে গুঞ্জন। এমনকি, রবিবার রাতে দিল্লিতে জেপি নাড্ডার (JP Nadda) বাসভবনে তাঁর দীর্ঘক্ষণ বৈঠক সেই সম্ভাবনাকেই আরও জোরদার করেছে। যদিও শমীক ভট্টাচার্য দাবি করেছেন, “আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলাম। সেই বিষয়েই সভাপতিকে রিপোর্ট দিতে গিয়েছিলাম।”

দলের সূত্র বলছে, বঙ্গ বিজেপিতে রণকৌশল সাজাতে কেন্দ্রীয় নেতৃত্ব বহুদিন ধরেই শীর্ষ পরিবর্তনের কথা ভাবছিলেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী সংগঠন গড়ে তোলার লক্ষ্যেই এই রদবদল। অতীতে বিজেপি সভাপতি হিসেবে দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর নাম আলোচনায় থাকলেও এবার তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। শাহ-নাড্ডা বা সংঘ—কেউই নাকি দিলীপের ওপর ভরসা রাখছেন না।

Advertisement
ads

সব মিলিয়ে, ৩ জুলাই বিজেপি রাজ্য সভাপতির নতুন নাম ঘোষণার পরেই স্পষ্ট হবে আদতে কার কাঁধে তুলে দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরের রাশ। তবে আপাতত অন্দরমহলে ধীরে ধীরে জোরদার হচ্ছে জল্পনা—বিজেপির মঞ্চে এবার ‘শমীক-যুগ’ শুরু হতে চলেছে কি?

Continue Reading
Advertisement