দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের প্রতিবাদে মার্চে ৪৮ ঘন্টা সারা দেশজুড়ে ধর্মঘট
নিউজ ডেস্ক , ১০ মার্চ : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ ই মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশন। উল্লেখ্য গত পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন।
সেই মতো দুটি ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। সংগঠন নেতৃত্বের অভিযোগ, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির প্রদত্ত ঋণের পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা। যারা ঋণ খেলাপি রয়েছে সে সমস্ত বড় রাঘববোয়ালদের কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কিছুই করতে পারেনি অথচ যে ব্যাংকগুলি শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পরিষেবা দিয়ে আসছে সেই সমস্ত ব্যাংকগুলি এখন কেন্দ্র সরকার বেসরকারিকরণ করে পুঁজিপতির হাতে তুলে দিতে চাইছে। এমন কি এই বেসরকারীকরণের ফলে আমানতকারীদের সুরক্ষা কতটা বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা৷ আমানতকারী গচ্ছিত টাকা আত্মসাৎ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে তা নিয়ে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে। ফলে এরই প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ ই মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। ৪৮ ঘণ্টার এই ধর্মঘটের জেরে আমানতকারীরা বিপাকে পড়লেও আদতে দেখা যাচ্ছে এই ধর্মঘট তাদের স্বার্থ রক্ষার দাবিতে ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এর আগে এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক সহ বেশকয়েকটি ব্যাংককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইণ্ডিয়ান ব্যাংকের সঙ্গে জুড়ে দিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিপাকে পড়তে গ্রাহকদের বলে অভিযোগ।
