দেশ
পাকিস্তানের আকাশের দিক থেকে উড়ে এসে পড়ল বিমানের আকারের বেলুন, চাঞ্চল্য গ্রামে
নিউজ ডেস্ক, ১০ মার্চ : ‘পিআইএ’ লেখা বিমানের আকারের একটি বেলুন উদ্ধার হলো কাশ্মীরের হিরানগর সেক্টরের সোত্রচক গ্রামে। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় ওই বেলুনের আকারের বিমানটি গ্রামে অবতরণ করে। ঘটনায় হতচকিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
খবর দেওয়া হয় জম্মু-কাশ্মীর পুলিশকে। তারা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাকিস্তানের আকাশের দিক থেকে উড়ে এসে গ্রামে পড়ে ওই বিমানের আকারের বেলুনটি। এরপর সেদিকে দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়৷ উল্লেখ্য বিভিন্ন সময়ে ড্রোন এবং এই ধরনের বেলুনের আকারের বিমান ভারতের মাটিতে পাঠিয়ে কার্যত নজরদারি বা জেহাদী কার্যকলাপের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷ যদিও সেই বেলুনে আপত্তিজনক কিছু পাওয়া গিয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। তবে পাকিস্তানের এই কার্যকলাপে সতর্ক রয়েছে গ্রামবাসীরাও। এদিনের ঘটনার পর স্থানীয় জম্মু-কাশ্মীর পুলিশ গ্রামবাসীদের এই ধরনের ঘটনা দেখলে তৎক্ষণাৎ খবর দিতে নির্দেশ দিয়েছে। সীমান্ত এলাকায় পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই ধরনের কার্যকলাপ চালিয়ে আসছে। তবে বিমানের আকারে বেলুন পাঠানোর পেছনে কী ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে জন্মুকাশ্মীর পুলিশ।
