১৬ ফিট শিব মূর্তি তৈরী হচ্ছে গাজোলে, ব্যস্ততায় মৃৎশিল্পী
Connect with us

মালদা

১৬ ফিট শিব মূর্তি তৈরী হচ্ছে গাজোলে, ব্যস্ততায় মৃৎশিল্পী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৯ মার্চ : বৃহস্পতিবার শিবরাত্রি। সেই উপলক্ষে মূর্তি তৈরীতে ব্যস্ত মালদা জেলার গাজোলের মৃৎশিল্পীরা। গাজোলের শ্যামনগর এলাকার মৃৎশিল্পী সুশান্ত পাল ১৬ ফিট উচ্চতার শিব মূর্তি বানাতে ব্যস্ত। সাথে ব্রম্মা ও বিষ্ণু।

যা তৈরীতে খরচ প্রায় ২৫ হাজার টাকা। এই মূর্তি পৌঁছে যাবে গাজোল শ্মশানে। ১৬ ফিটের এই মূর্তি ভক্তদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন মৃৎশিল্পী। তিনি এও জানান, অন্যান্যবার শিবরাত্রি উপলক্ষ্যে ২০ থেকে ২৫টি মূর্তি তৈরীর বরাত মিললেও এবছর মাত্র পাঁচ থেকে ছয়টি মূর্তি তৈরীর অর্ডার পেয়েছেন। করোনা সংক্রমণ রোধে লকডাউনের জেরে আর্থিক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের যা কোঁপ ফেলেছে উৎসবেও। উল্লেখ্য, করোনা আবহে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে মৃৎশিল্পীরা। লকডাউনের ফলে মূর্তি তৈরীর বরাত না পাওয়ায় আর্থিক অনটনের সৃষ্টি হয়। এবারে সব সমস্যা কাটিয়ে কবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরবে, সেদিকেই তাকিয়ে মৃৎশিল্পীরা।