ভাইরাল খবর
কাশ্মীরে পালিয়েও শেষরক্ষা হলো না! হাওড়া স্টেশনে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরে (Kashmir) গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি ও ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality) প্রাক্তন চেয়ারম্যান নওশাদ আলমের। তোলাবাজি (extortion), হুমকি এবং প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ তাঁর অবস্থান কাশ্মীরে চিহ্নিত করে এবং বিশেষ অভিযান চালিয়ে সোমবার তাঁকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতকে ট্রানজিট রিমান্ডে (transit remand) পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা তোলার দাবি করেছিলেন এবং প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ব্যারাকপুর (Barrackpore) এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের খোঁজ চালানো হবে এবং তদন্ত আরও গভীর করা হবে।
